ওয়েব ডেস্ক
মধ্য পশ্চিম আমেরিকার অনেকটাই এখন তীব্র শীতের কবলে। ‘পোলার ভরটেক্স’ বা উত্তর মেরু থেকে ছুটে আসা ঠাণ্ডা হাওয়ায় জমে গিয়েছে শিকাগো, মিনেসোটা, উইসকনসিন। স্কুল, কলেজ, সরকারি অফিস, দোকান সব বন্ধ। অত্যন্ত আবশ্যক না হলে বাসিন্দাদের বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। এরই মধ্যে কতটা ঠাণ্ডা বোঝাতে কেউ কেউ ফুটন্ত গরম জল বারান্দায় ছুঁড়ে দেখিয়েছেন, মূহুর্তে তা বাষ্পে পরিণত হচ্ছে। আপাতত এইসব ভিডিওই ভাইরাল হয়ে উঠেছে। পাশাপাশি, শিকাগোর রেল লাইনে গ্যাস পাইপ ফেলে আগুন জ্বালিয়ে লাইনের বরফ গলানো হচ্ছে। তআরই ওপর দিয়ে চলছে ট্রেন। তবে আগামি কয়েকদিনের মধ্যেই আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে সংবাদ সংস্থা। আগামি সপ্তাহ থেকেই তাপমাত্রা বাড়বে বলে মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news