Breaking News
Home / TRENDING / আজ বাজেট, কী থাকতে পারে অর্থমন্ত্রীর ঝুলিতে? ক্লিক করে জানুন

আজ বাজেট, কী থাকতে পারে অর্থমন্ত্রীর ঝুলিতে? ক্লিক করে জানুন

ওয়েব ডেস্ক

আজ সংসদে মোদী সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ করবেন পিযুশ গোয়েল। লোকসভা ভোটের আগে এটাই বিজেপি সরকারের শেষ বাজেট। আজকের বাজেট জনমোহিনী হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভোটের আগে কৃষক ও চাকুরীজীবী মধ্যবিত্তদের মন পাওয়ার এই শেষ সুযোগ মোদী সরকারের । ফলে আজকের বাজেটে কর্মসংস্থান, কৃষকদের ঋণ মকুবের মতো বেশ কিছু ঘোষণা করতে পারেন অস্থায়ী অর্থমন্ত্রী পিযুশ গোয়েল। ঘোষণা হতে পারে শস্য বিমারও। সম্প্রতি তিন হিন্দীভাষী রাজ্য- রাজস্থান, মধ্য প্রদেশ ও ছত্তিশগড়ে বিজেপির হেরে গিয়েছে। কৃষকদের অসন্তোষের কারনেই বিজেপি ভোটে হেরেছে বলে বিশেষজ্ঞদের মত। তাই অন্তর্বর্তী বাজেট সেই দিকে মাথায় রেখেও করা হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, চিকিৎসাজনিত কারনে এখন দেশের বাইরে রয়েছেন অর্থমন্ত্রী অরুন জেটলি। তাঁর জায়গায় আজ বাজেট পেশ করবেন রেলমন্ত্রী পিযুশ গোয়েল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *