Breaking News
Home / TRENDING / আবার সংশয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প

আবার সংশয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প

নিজস্ব সংবাদদাতা

২ অক্টোবর ইস্ট ওয়েস্ট মেট্রো চালু নিয়ে সংশয় তৈরি হয়েছে । জানা গিয়েছে, পর্যাপ্ত রেক ও চালকের অভাবে নির্ধারিত সময়ে ইস্ট ওয়েস্ট মেট্রো চালু করা সম্ভব হচ্ছে না। কয়েকমাস আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন, আগামী ২ অক্টোবর থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রথম পর্যায়ে সল্টলেক সেক্টর ফাইভ থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন পর্যন্ত চালু হয়ে যাবে। পরে বাকি স্টেশন গুলিতে কাজ সম্পূর্ণ হলে মেট্রো চালু করা হবে। কিন্তু মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে প্রথম পর্যায়ে মেট্রো চালু করতে হলে ৫ টি রেকের প্রয়োজন রয়েছে। সে জায়গায় মাত্র একটি রেক এসেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য। পাশাপাশি, চালকের সংখ্যা দরকার ১৫ থেকে ২০ জন। এদিকে এই মুহূর্তে ৫ জন চালক আছে মেট্রো কর্তৃপক্ষের কাছে। সেক্ষেত্রে নতুন চালক আসলে সেই চালকদের কম করে ৪ থেকে ৫ মাস ট্রেনিং দিয়ে তবেই মেট্রো চালাতে হবে। সুতরাং অক্টোবরে প্রথম পর্যায়ে ইস্ট-ওয়েস্ট মেট্রো চলাচলের সম্ভাবনা নেই বললেই চলে। সূত্রের খবর, এই প্রথম পর্যায়ে মেট্রো চলাচল শুরু হতে হতে ডিসেম্বর অথবা বছর পেরিয়ে যেতে পারে। প্রসঙ্গত, ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প সম্পূর্ণ করার কথা ছিল ২০১৪ তে, যা নানা জটিলতায় এখনও চালু করা যায়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *