কিশোর ঘোষ
শেষ পর্যন্ত বৃষ্টিতে স্বস্তি। গত ক’দিন আকাশে মাঝে মাঝে মেঘ জমলেও, কালো করে এলেও কিছুতেই বৃষ্টি হচ্ছিল না! বাঙালির সঙ্গে বৃষ্টির যেন ইন্ডিয়া-পাকিস্তান সম্পর্ক! সে যখন ইউপি বিহার ভাসিয়ে দিচ্ছে, ব্যাঙ্গালুরু শহরটাকে এক হাঁটু জলে ডুবিয়ে দিচ্ছে, তখন বাংলায় যেন তার এক ফোঁটাও পড়তে নেই! আমাদের বেলায় কী?
দিনে রাতে ভ্যাপসা গরম। শহরের ভিড় বাসে এর ঘামে ওর জামা ভিজে যাচ্ছে, মেয়েদের ওড়না আচলও রুমাল হয়ে গিয়েছে। কিন্তু শেষতক বৃষ্টি পড়ল। টাপুর টুপুর না হলেও টুপুর টুপুর তো বটেই।
হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় থাকছে। বজ্রগর্ভ মেঘে ভিজবে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ।
অভিমানী বৃষ্টি নেমেও পড়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news