Breaking News
Home / TRENDING / আদালতে হাজির না হওয়ায় গুরুঙ্গের সম্পত্তি সিল করল সিআইডি

আদালতে হাজির না হওয়ায় গুরুঙ্গের সম্পত্তি সিল করল সিআইডি

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি:
গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুংয়ের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি সহ দার্জিলিং এর পাতলেবাসে তার বাড়ি বুধবার সিল করল সিআইডি। সেইসঙ্গে বাজেয়াপ্ত করা হল তার গৃহের সমস্ত আসবাবপত্র।সিআইডি সুত্রে জানা গিয়েছে, গত বছর আদালত গুরুঙ্গ সহ পাঁচ মোর্চা নেতাকে ২৩শে নভেম্বরের আগে আদালতের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিল। পাহাড়ে উত্তেজনার মুহূর্তে ভানু ভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা সহ একাধিক সরকারি সম্পতি নষ্ট করার জন্য তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা করে পুলিশ। একইসঙ্গে, অস্ত্র সংক্রান্ত মামলাগুলিও অন্তর্ভুক্ত করা হয় বিমল গুরুং সহ পাঁচ মোর্চা নেতার বিরুদ্ধে। লুকিয়ে থেকে মোর্চার কর্মীদের উস্কানিমূলক কথা বলে পাহাড়কে উত্তপ্ত করার জন্যও একাধিক মামলা দায়ের করে পুলিশ। বারবার আদালতের আদেশের পরেও তারা আদালতে হাজির না হওয়ায় তাদের অপরাধী হিসাবে ঘোষণা করা হয়। সিআইডি এই বছরের ২৮শে মার্চ তাদের আদালতে হাজির করার জন্য আরও একটি আদেশ দিয়েছিল যাতে আদালত পরবর্তী দিনের জন্য একটি আদেশ প্রদান করে। কিন্তু সেই নোটিশও তারা অমান্য করায় বুধবার এই প্রক্রিয়াটি নেয় প্রশাসন। বিমল গুরুঙ্গ। এর পাশাপাশি অন্য অভিযুক্তদের ঘর বাড়ি সিল করার প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে জানা গিযেছে। অন্যান্য অভিযুক্তরা হলেন আশা গুরুঙ্গ, অমৃত ইয়োজন, প্রকাশ গুরুং, অশোক তামাং এবং রোশন গিরি। আগামী দিনে এই অভিযুক্তদেরও বাড়ি সিল করা এবং ঘরের সমস্ত আসবাবপত্র বাজেয়াপ্ত করা হবে বলে সিআইডি সুত্রে খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *