কেয়া ঘোষ:

হ্যাঁ, ঠিকই পড়ছেন বা দেখছেন। আজ নদিয়া জেলার বেশ কিছু জায়গা পালন করছে স্বাধীনতা দিবস।
ঘটনা সেই দেশভাগের সময়ের। নদিয়া জেলার শুধুমাত্র নবদ্বীপ ছাড়া কৃষ্ণনগর সদর, মেহেরপুর, কুষ্ঠিয়া,চুয়াডাঙ্গা এবং রানাঘাট দিয়ে দেওয়া হয় পাকিস্তানকে। সঙ্গে যায় মালদা-মুর্শিদাবাদের কিছু অংশ। নদিয়ার মানুষের মধ্যে নেমে আসে শোকের ছায়া।
মুসলিম লীগ অল্প সময়ের মধ্যে পাকিস্তানের পতাকা উত্তোলন করে কৃষ্ণনগর রাজবাড়ীতে এবং শুরু হয় মুহূর্মুহু “পাকিস্তান জিন্দাবাদ” স্লোগান। অজানা আশঙ্কায় ভীত সন্ত্রস্ত বোধ করতে শুরু করেন সেখানকার মহিলারা। বড় বড় হাঁড়িতে ফুটন্ত জল রেডি করা হয় নিজেদের রক্ষার তাগিদে।

এই অসম দেশভাগে গর্জে ওঠেন এক বাঙালি। যাঁর নাম ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কার্যত তাঁর প্রতিবাদে নেহরু-মাউন্টব্যাটন জুটি তাঁদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য হন। যার ফল, নদিয়ার শিবনিবাস সহ বিস্তীর্ণ অঞ্চল পালন করে তাদের “আসল” স্বাধীনতা দিবস আজকের দিনে, অর্থাৎ ১৮ই অগস্টে।
আরও একটি কারণেও ধন্যবাদ প্রাপ্য শ্যামাপ্রসাদের!কৃষ্ণনগরের সরপুরিয়া বা ফুলিয়ার তাঁতের শাড়ি কিনতে আর যাই হোক বাংলাদেশ যেতে হয় না!
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news