Breaking News
Home / TRENDING / আজ রাজ্যসভায় তিন তালাক বিল পাশ করতে মরিয়া মোদী সরকার

আজ রাজ্যসভায় তিন তালাক বিল পাশ করতে মরিয়া মোদী সরকার

ভাস্কর মান্না:

 

আজ রাজ্যসভায় তিন তালাক বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার। সেইজন্য বিজেপি ও কংগ্রেস উভয় দলই নিজেদের সাংসদদের উপস্থিতির জন্য হুইপ জারি করেছে। এর আগে ২৫ জুলাই লোকসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতার জেরে পাশ হয়েছে তিন তালাক বিল। এই বিলের পক্ষে ভোট দেন ৩০৩ জন সাংসদ এবং বিপক্ষে ভোট দেন ৮২ জন সাংসদ। কিন্তু রাজ্যসভায় মোদী সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই। ফলে বিজেপির সব রাজ্যসভার সাংসদের হাজির থাকতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

 

এই বিলের প্রথম থেকেই বিরোধিতা করে আসছে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, ডিএমকে সহ অন্য বিরোধীরা। তাই তাঁরাও আজকে সরকারকে চাপে ফেলতে সমস্ত সাংসদদের উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে। তাঁদের দাবি, তিন তালাক বিল সঠিকভাবে রূপায়ণ করছে না মোদী সরকার। এই বিল অনুযায়ী, যে স্বামী তাঁর স্ত্রীকে তিন তালাক দিলে সর্বোচ্চ ৩ বছরের জেল ও জরিমানা করা হবে। এমনকি ওই তালাকপ্রাপ্ত স্ত্রীর সমস্ত ভরণপোষণের দায়িত্ব পালন করবেন স্বামী। এখানে বিরোধীরা প্রশ্ন তুলেছেন, তিল তালাক দিয়ে ওই স্বামী যদি জেলেই থাকল, তাহলে কিভাবে সে স্ত্রীর ভরণপোষণ জোগাবে।

 

এর আগে লোকসভায় এনডিএ শরিক নীতিশ কুমারের জেডি(ইউ) এই বিলের বিরোধিতা করে। তাই রাজ্যসভায়ও তারা সরকারের পাশে থাকবে না এটাই ধরে নিচ্ছে বিজেপি নেতারা। কিন্তু অন্যদিকে এনডিএ-র বাইরের শরিক বিজু জনতা দল, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ও ওয়াইএসআর কংগ্রেস এই লোকসভায় এই বিলকে সমর্থন করেছে। ফলে রাজ্যসভাতেও তাঁদের সমর্থন আদায় করতে মরিয়া বিজেপি নেতৃত্ব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *