ওয়েব ডেস্ক
আরব সাগরে ঘনীভূত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ায় আগামি ২৪ ঘন্টায় তালিমনাড়ু, কেরল ও পুদ্দুচেরিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের প্রভাব লক্ষদ্বীপেও পড়তে পারে বলে জানা গিয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় রবিবার কোচি ও লক্ষদ্বীপের প্রশাসনিক কর্তাদের মধ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। আগামি কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এরই মধ্যে বঙ্গোপসাগরেও একটি গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে সেটি ওড়িশা উপকুলে গিয়ে আছড়ে পড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news