নিজস্ব সংবাদদাতা
আবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল কলকাতা আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টা আংশিক মেঘলা আকাশ থাকবে, সঙ্গে সঙ্গে উত্তর ও দক্ষিণ বঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৪৫-৫০ কিলোমিটার বেগে ঝড় হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। গাঙ্গেয় উপকূলের জেলাগুলি যেমন বাকুঁড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের পাঁচটি জেলা- দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং-য়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৪. ৭ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রী কম। সর্বোনিম্ন তাপমাত্রা ২৫. ৭ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশী।
প্রসঙ্গত, গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ২.৬ মিলি মিটার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news