Breaking News
Home / TRENDING / আইন হলেই বন্ধ হবে তিন তালাক, আশা ইশরত জাহানের

আইন হলেই বন্ধ হবে তিন তালাক, আশা ইশরত জাহানের

প্রসেনজিৎ ধর

তিন তালাক বিল লোকসভায় পাস হলেও রাজ্যসভায় তা এখনও পাস করাতে পারল না মোদি সরকার।বিরোধীদের দাবি, এই বিল আগে সিলেক্ট কমিটিতে পাঠাতে হবে। বেশ কয়েকবছর ধরে তিন তালাক বন্ধ করার জন্য আন্দোলন করে আসছেন হাওড়ার বিজেপি নেত্রী ইশরত জাহান।বিরোধীদের চাপে এই বিল আটকে যাওয়ায় নিজের ক্ষোভ উগরে দিয়েছেন ইশরত।তিনি বলেন, তিন তালাক বন্ধ না হলে মুসলিম মেয়েদের উন্নতি হবে না।তাদের পণ্যের মতো ব্যবহার করে ফেলে দেওয়া হবে। ইশরত বলেন,বিশ্বের অনেক দেশ আছে যেখানে তিন তালাক বন্ধ হয়ে গেছে।আর আমাদের দেশে এটা বন্ধ করতে দিচ্ছে না।মোদি সরকারের প্রস্তাবিত তিন তালাক বিলে তিন বছরের শাস্তির বিধান রয়েছে,আর এই জায়গাতেই কংগ্রেস সহ বিরোধী দল গুলো বিরোধিতা করছে। তাদের বক্তব্য সামাজিক বিষয় কে ফৌজদারী হিসেবে দেখা ঠিক না। ইশরতের বক্তব্য, প্রাচীন সময়ে হিন্দুদের মধ্যে সতীপ্রথার চল ছিল। কিন্তু সময়ের সঙ্গে তাও বন্ধ হয়েছে। তাহলে তিন তালাক কেন নিষিদ্ধ হবে না?

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *