ওয়েব ডেস্কঃ
সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ইন্দিরা জয়সিংহ ও আনন্দ গ্রোভারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন। চিঠিতে উল্লেখ করা হয়, ওই আইনজীবীদের ভয় দেখানোর চক্রান্ত করা হচ্ছে।
কংগ্রেস নেতা আনন্দ শর্মা, কপিল সিব্বল, আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং সহ প্রায় ২০ জন সাংসদের সই করা একটি চিঠি প্রধানমন্ত্রীকে পাঠানো হয়েছে। ওই চিঠিতে সাংসদরা প্রথমেই উল্লেখ করেছেন, এই দুই বিশিষ্ট আইনজীবীর বিরুদ্ধে বিদেশি অর্থ অনুদান নয়ছয়ের অভিযোগে, আগে থেকেই একটি মামলা করা হয়েছিল। তাতে তাঁরা সহযোগিতাও করেছে। তারপরও উনাদের বাড়িতে সিবিআই হানা একটা প্রতারণার মতো বিষয়। সাংসদরা অনুরোধ করেন, এইভাবে আইনজীবীর বাড়িতে যেন সিবিআই হানা না হয়।
ওই দুই আইনজীবীর বাড়িতে সিবিআই হানার প্রতিবাদ জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল। তিনি বলেন, আমি বিশিষ্ট আইনজীবী ইন্দিরা জয়সিংহ ও আনন্দ গ্রোভারের বাড়িতে সিবিআই হানার কড়া নিন্দা জানাচ্ছি। আইন নিজের কাজ করুক। কিন্তু আইন ও সংবিধানের মূল্য যাঁরা রাখেন, তাঁদেরকে সম্মান জানানো উচিত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news