নিজস্ব সংবাদদাতা:
বাইক দুর্ঘটনায় মৃত্যু দুই বন্ধুর। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার কচুয়া দিঘিরাট রোডের ঘোষপাড়া এলাকায়।
বৃহস্পতিবার গভীর রাতে। বাইক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বাড়ির দেয়ালে ধাক্কা মারে। সাথে সাথে অশোকনগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করে। সুব্রত দে (২৫) বাড়ি কচুয়া লেকপার। সহিদ মন্ডল (২৬) বাড়ি মেনা এলাকায়। সুব্রত দে পেশার কারনে হাওড়াতে থাকে গতকাল বাড়িতে আসে দীর্ঘদিন বাদে। স্থানীয় সুত্রে জানা গেছে, দুজন মদ্যপ অবস্থায় ছিল। কারোর মাথায় হেলমেট ছিলনা। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news