নিজস্ব সংবাদদাতা:
ভর সন্ধ্যায় আইনজীবী র ফ্ল্যাটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁশদ্রোণীতে। জানা গিয়েছে, আলিপুর আদালতের আইনজীবী সুমিতা রায় চৌধুরী বাঁশদ্রোণীর দোতলা ফ্ল্যাটের একতলায় একাই থাকেন। মঙ্গলবার সন্ধ্যায় সুনীতা রায় চৌধুরী এক জুনিয়রকে সঙ্গে নিয়ে নিজের ফ্ল্যাটে আসেন। গেটের গ্রিলের একটি অংশ বাঁকা থাকায় তাঁর সন্দেহ হয়। সেই সময় ভিতরের ঘর থেকে দুজনের গলার আওয়াজ পান সুমিতা। তাড়াতাড়ি ঘরের আলো জ্বালাতেই রড নিয়ে আইনজীবীকে আঘাত করে দুষ্কৃতিরা। এরপর দুই আইনজীবীকে রড দিয়ে মারধর করে চম্পট দেয় তারা। পুলিশ জানিয়েছে ভিতরে দুটি ঘরে আলমারির তালা ভেঙে তছনছ করা হয়েছে। আইনজীবীর কেসের বিভিন্ন কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাড়ি থেকে কুড়ি হাজার টাকা এবং দুটো সোনার রিং আর বেশ কিছু সোনার জিনিস চুরি গিয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news