Breaking News
Home / TRENDING / অসম নিয়ে মমতাকে জোড়া আক্রমণ কৈলাস-মুকুলের

অসম নিয়ে মমতাকে জোড়া আক্রমণ কৈলাস-মুকুলের

নিজস্ব সংবাদদাতা, নদিয়া:
দিদি এখন মাসি হয়ে গিয়েছে তাই মায়ের চেয়ে মাসির দরদ বেশি। অসমের অনুপ্রবেশ নিয়ে এ ভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্ৰীয় নেতা তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। সোমবার নদিয়ার বেথুয়াডহরি রেগুলেট মার্কেট ময়দানে এক জনসভায় অসমের এনআরসি ইস্যু নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। অষম নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিজয়বর্গীয় বলেম, পশ্চিমবঙ্গেও তো অনেক বাংলাদেশী অনুপ্রবেশকারী আছে সে বেলায় তো দিদি নিশ্চুপ কেন? বাংলাদেশী অনুপ্রবেশের ক্ষেত্রে সাধারণ মানুষকে রুখে দাঁড়ানোর আহবান জানান এদিনের সভামঞ্চ থেকেই।
এদিন কেন্দ্রীয় নেতা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা মুকুল রায়, অভিনেতা জয় বন্দোপাধ্যায় নদিয়া দক্ষিণের বিজেপির জেলা সভাপতি মহাদেব সরকার প্রমুখ।
এদিন মুখ্যমন্ত্রীর ৪২ আসনের দাবিকে কটাক্ষ করে মুকুল রায় বলেন, লোকসভায় ৪২ কেন ১৫ টি আসন ধরে রাখতে পারবে না তৃণমূল। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী হওয়া নিয়ে মুকুলবাবু বলেন, উনি ভাবছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন ইন্দ্র কুমার গুজরাল। ৭ টি আসন পেয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন দেবেগৌড়া তাই তিনিও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে মুকুল বলেন, যে কিনা রাজ্য সামলাতে পারেনা সে সামলাবে দিল্লি?

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *