Breaking News
Home / TRENDING / অগস্টে অমিত শাহের সভার অনুমতি দিল না পুলিশ

অগস্টে অমিত শাহের সভার অনুমতি দিল না পুলিশ

নীল বণিক

ফের অমিত শাহের সভা বাতিল করল রাজ্য সরকার। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেন আগেও নেতাজি ইন্ডোরে অমিত শাহকে সভা করার জন্য অনুমতি দেয়নি রাজ্য সরকার। আর এবার ১১ই অগস্ট ধর্মতলার রানি রাসমনি রোডে অমিত শাহের সভা করার জন্য কলকাতা পুলিশের কাছে অনুমতি চাইলে তাও নাকচ করে দেয় লালবাজার। এর প্রতিবাদে আগেরবারের মতোই কলকাতা পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করবে রাজ্য বিজেপি। গতবার কলকাতা হাইকোর্টের নির্দেশে ধর্মতলায় অমিত শাহের সভা হয়েছিল। ফের কলকতা পুলিশকে জবাব দিতে কলকাতা হাইকোর্টের দারস্থ হচ্ছে রাজ্য বিজেপি। আগামি দু-একদিনের মধ্যেই রাজ্য বিজেপি অমিত শাহর সভার জন্য আদালতের দারস্থ হবে বলে জানান দিলীপ ঘোষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *