ওয়েব ডেক্সঃ
লেখিকা ও ভারতীয় সমাজ কর্মী অরুন্ধতী রায়কে অনুষ্ঠান করতে দেওয়া হল না বাংলাদেশে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে একটি চিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে ‘অলমোস্ট এভরিথিং’ নামে আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল লেখিকার।
এদিন আয়োজক সংস্থা জানিয়েছে, “প্রশাসনের তরফে সোমবার রাত দশটা নাগাদ হঠাৎই তাদের জানানো হয়, অনিবার্য কারণবশত ওই জায়গায় অনুষ্ঠান করার অনুমতি দেয়া হচ্ছে না। এরপর ওই অনুষ্ঠান সরিয়ে নিয়ে যাওয়া হয় ধানমান্ডির মিডাস সেন্টারে। কিন্তু সেখানেও কিছু লোক অনুষ্ঠান বন্ধ করতে বলে। তখন আয়োজক সংস্থা অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেয়। তবে একটি ঘরের মধ্যে অনুষ্ঠানের ভয়েস রেকর্ডিং করে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় তারা।
অনুষ্ঠান বাতিল করার কারণ হিসেবে অনেকে মনে করছেন, এই অনুষ্ঠানে আলোকচিত্রী শহিদুল আলম উপস্থিত আছেন। যিনি গত বছর বাংলাদেশ জাতীয় সড়ক নিরাপদ করার দাবিতে সরকারবিরোধী আন্দোলন করেছিলেন। সেই সময় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তখন তাঁর মুক্তির দাবিতে সব থেকে বেশি সরব হয়েছিলেন লেখিকা অরুন্ধতী রায়। এমনকি সরকারবিরোধী খোলা চিঠিও লিখেছিলেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news