নিজস্ব প্রতিবেদন:
অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্য আজ লখনৌতে বৈঠকে বসতে চলেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। গত সপ্তাহে অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ বির্তকিত জমিটিতে রাম মন্দির নির্মাণের পক্ষেই রায় দিয়েছে। একইসঙ্গে সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ করার জন্য অযোধ্যার মধ্যে ৫ একর জমি দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে। এই রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কিছু মুসলিম সংগঠন! তাই এই রায় পুনর্বিবেচনার জন্য আজ সুন্নি ওয়াকফ বোর্ডের তরফে একটি বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসিকেও।
এই রায় সন্তুষ্ট নন বলে আগেই জানিয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি। সুপ্রিম কোর্টে অযোধ্যা রায় বেরোনোর পর তিনি বলেন, “আমি আমার দলকে বলব কোনও দান লাগবে না। আমাদের লড়াইটা ছিল বাবরি মসজিদের ওপর আইনি লড়াইয়ের। অন্য কোনও জিনিস নিয়ে নয়। আমরা ফাঁকা জমিতে নিজেরাই মসজিদ নির্মাণ করতে পারি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news