ওয়েব ডেস্কঃ
অবৈধ নির্মাণ নিয়ে বড়সড় পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। সোমবার অবৈধ নির্মানের জন্য সর্বোচ্চ আদালতের ভর্ৎসনার শিকার হল কেরল সরকার। সুপ্রিম কোর্ট জানায়, অবৈধ নির্মাণে যেসব আধিকারিক যুক্ত থাকবে, কোন ক্ষতি হলে তাঁরাই দায়ী থাকবে। এদিন কেরলের ৯টি এলাকায় অবৈধ নির্মাণ বন্ধ করে দেয় আদালত। এমনকি বিচারপতি অরুন মিশ্র জানিয়ে দেন, শুক্রবার অবৈধ নির্মাণ নিয়ে বড়সড় রায় দেবে সুপ্রিম কোর্ট।
এদিন কেরলের মুখ্য সচিবকে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেন, আপনি কি জানেন বন্যা ও প্রাকৃতিক বিপর্যয় ২০১৮ সালে কেরলে কতজন মানুষ মারা গিয়েছেন? আপনারা প্রকৃতির সঙ্গে অন্যায় করছেন। এখনও উপকূলবর্তী এলাকায় অবৈধ নির্মাণ চলছে। সেটার বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নিন। একইসঙ্গে সর্বোচ্চ আদালতের বিচারপতি জানিয়ে দেন, উপকূলবর্তী এলাকা ও কঠিন এলাকার মধ্যে পার্থক্য রয়েছে। তাই যেখানে সেখানে বিবেচনা না করে অবৈধ নির্মানের অনুমতি যাঁরা দেবেন, কোনো অঘটন ঘটলে তাঁরাই দায়ী থাকবেন। অভিযুক্ত হিসেবে তাদের নামে থাকবে। এ নিয়ে আরও বিস্তারিত রায় শুক্রবার জানাবে বলে জানিয়েছেন বিচারপতি অরুন মিশ্র।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news