তীর্থ মাহাতো
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারতের জুনিয়রদের দেখে নেওয়ার পরামর্শ দিচ্ছেন সুনীল গাভাসকার। ধোনিকে প্রথম একাদশে না রেখে বিশ্রাম দেওয়ার কথা বলছেন সুনীল। তঁার কথায়, রোহিত শর্মা,শিখর, ঋষভ, শুভমান, দীনেশ কার্তিক, হার্দিক, ক্রুনাল পান্ডিয়ার নাম। ২০১৮ সালটা ভাল যায়নি ধোনির। তাই সুনীল বলছেন, ধোনিকে বিশ্রামে রাখা উচিত। তবে তিনি এটাও মানছেন, বছরের শেষদিকটা ভালই গেছে ধোনির। রবিবার জেমস নিশামকে যে কায়দায় রান আউট করেছেন ধোনি, তাঁর প্রশংসা হচ্ছে চারিদিকে। সুনীলের গলাতেও প্রশংসা ঝড়ে পড়ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news