চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
করোনা অতিমারীর ফলে দু’মাসের বেশি গৃহবন্দি ছিলেন মানুষ। সংক্রমণের ভয়ে শখ, আহ্লাদ বিসর্জন দিয়ে নিজেকে চার দেওয়ালের মধ্যে বন্দি রাখতে হয়েছে। তার ফলে রেস্টুরেন্ট, বারে যাওয়ায় বন্ধ রয়েছে। কিন্তু তা বলে পছন্দের খাবার বন্ধ নেই খাদ্য রসিকদের। ঘরে বসেই অনলাইন সাইট থেকে অর্ডার দিয়ে আনিয়ে নিচ্ছেন খাবার। এর ফলে এমনি সময়ের থেকে লকডাউনের সময় খাবার অর্ডারের পরিমাণ অনেক গুন বেড়েছে বলে ডেলিভারি সংস্থাগুলির।
খাবার ডেলিভারি সংস্থা সুইগির মতে, লকডাউন না হলে বোঝা যেত না আসলে কত মানুষ রেস্টুরেন্টের খাবার পছন্দ করে। এই সময়কাল শুধুমাত্র চিকেন বিরিয়ানির অর্ডার এসেছে ৫ লক্ষ ৫৪ হাজারের ৫১২টি। বাটার নানের অর্ডার এসেছে ৩ লক্ষ ৩৫ হাজার ১৮৫টি এবং মশালা দোসার অর্ডার এসেছে ৩ লক্ষ ৩১ হাজার ৪২৩টি। পিছিয়ে নেই মিষ্টান্ন খাবারগুলিও। সুইগির হিসেব অনুসারে, প্রথমেই রয়েছে চকলেট লাভা কেক। এর অর্ডার হয়েছে ১ লক্ষ ২৯ হাজার। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে গুলাব জামুন ও বাটার স্কচ। গুলাব জামুনের অর্ডার হয়েছে ৮৪ হাজার ৫৫৮টি এবং বাটার স্কচের অর্ডার হয়েছে ২৭ হাজার ৩১৭টি। লকডাউন পিরিয়ডে জন্মদিনের কেকের অর্ডার হয়েছে ১ লক্ষ ২০ হাজার। এ ছাড়া রয়েছে রাতের খাবারের বিভিন্ন আইটেম।
শুধুমাত্র খাবারই নয়, বিভিন্ন শাকসবজিও এই সময় অনলাইনে অর্ডার হয়েছে রেকর্ড পরিমাণে। সুইগি ডেলিভারি দিয়েছে ৩২৩ মিলিয়ন কেজি পেয়াঁজ এবং ৫৬ মিলিয়ন কেজি কলা। এ ছাড়া ৩ লক্ষ ৫০ হাজার নুডলসের অর্ডার দিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news