Breaking News
Home / TRENDING / বিশ্বে সবচেয়ে বেশি CCTV ব্যবহৃত হয় চিনে, বলছে সমীক্ষার রিপোর্ট

বিশ্বে সবচেয়ে বেশি CCTV ব্যবহৃত হয় চিনে, বলছে সমীক্ষার রিপোর্ট

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

জনগণের ওপর সিসিটিভিতে সবচেয়ে বেশি নজরদারি চালায় চিন। বিশেষ করে শহরের বাসিন্দাদের ওপর সবচেয়ে কড়া নজর থাকে চিন সরকারের। বিশ্বের মধ্যে সিসিটিভিতে নজরদারি প্রথম ২০টি শহরের মধ্যে রয়েছে চিনের ১৮টি শহর। বাকি দুটি হল লন্ডন ও হায়দরাবাদ। 

ব্রিটেনের একটি সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিশ্ব জুড়ে ৭৫০ মিলিয়ন (৭৫ কোটি) সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হয়। এর মধ্যে ৫৪ শতাংশ ব্যবহার করা হয় শুধুমাত্র চিনেই। ব্রিটেনের এই সংস্থাটি ভিপিএন, এন্টি ভাইরাস ও বিভিন্ন অ্যাপ নিয়ে পর্যালোচনা করে। 

কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ কমাতে একাধিক দেশ লকডাউনের পথে হাঁটে। চিনেও লকডাউন হয়। চিনের কমিউনিস্ট সরকার লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে সিসিটিভিতে নজরদারি চালায়। চিনে ক্যামেরার সংখ্যা এতই বেশি যে জনগণ লকডাউনে বাড়ি থেকে বের হচ্ছেন কিনা, প্রশাসন তা সহজেই দেখতে পাই। ব্রিটেনের কোম্পানি আইএইচএস মার্কিটের রিপোর্টে বলা হয়, ২০১৮ সালে গণপ্রজাতন্ত্রী চিনের কমিউনিস্ট সরকার প্রতি ৪ জনের মধ্যে ১ জনকে ক্যামেরার নজরদারিতে নিয়ে আসে। আবার ২০২১ সালের মধ্যে চিন ৫৬৭ মিলিয়ন ক্যামেরা বসানোর লক্ষ্যমাত্রা নিয়েছে। যেখানে আমেরিকার লক্ষ্যমাত্রা ৮৫ মিলিয়ন। 

বিশ্বে প্রথম ২০টি সিসিটিভি নজরদারির আওতাধীন শহরের মধ্যে ১৮টি শহর চিনের। প্রথম স্থানে রয়েছে চিনের তাইওয়ান। এখানে মোট সিসিটিভি ক্যামেরার সংখ্যা ৪ লক্ষ ৬৫ হাজার ২৫৫টি। চিনের ছাড়া প্রথম ২০-তে ব্রিটেনের লন্ডন ও ভারতের হায়দরাবাদ শহর। লন্ডন রয়েছে ৪র্থ স্থানে এবং হায়দরাবাদ রয়েছে ১৬তম স্থানে।  

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *