নিজস্ব সংবাদদাতা:
ফের রাতের শহরে দুর্ঘটনা। এবার ঘটনাস্থল ইএম বাইপাসের চিংড়িঘাটা। রাতের শহরে একটি লাক্সারি ক্যাব উল্টে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় চিংড়িঘাটায়। গাড়িটির মধ্যে চার থেকে পাঁচজন যুবক ছিল। প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল বলে পুলিশ সুত্রে খবর।
জানা গিয়েছে, এই ঘটনা ঘটার পরই ওই যুবকরা গাড়িটি ছেড়েই চম্পট দেয়। সোমবার রাত ১:৪০ নাগাদ ঘটনাটি ঘটে চিংড়িঘাটা মোড়ের কাছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মা-ফ্লাইওভার থেকে গাড়িটি সোজা চিংড়িঘাটার দিকে আসছিল। চিংড়িঘাটা মোড় থেকে গাড়িটি উটার্ন নিতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পেছনে থাকা লরি এসে সজরে ধাক্কা মারে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news