ওয়েব ডেক্সঃ
তাপসী পান্নু, ইলিনা ডি’ক্রুজ এবং অ্যামি জ্যাকসনের পর, মহেশ বাবুর ‘অতিথি’ সিনেমার অভিনেত্রী অমৃতা রাও টলিউড নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “তেলেগু সিনেমার পরিচালকরা অভিনেত্রীদের দেহ দেখাতে বেশি আগ্রহী।”
‘অতিথি’ চলচ্চিত্রের পরে অমৃতা রাও টলিউড থেকে দূরে থাকার চেষ্টা করেন এবং টলিউডে আবার ফিরতেও তিনি নারাজ বলে জানান। কারণ হিসেবে তিনি বলেন, টলিউড অভিনেত্রীদের শুধুমাত্র ইচ্ছার বস্তূ হিসাবে দেখানো হয়, যা তিনি পছন্দ করেন না।”
তিনি টলিউডের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অতিথি’ মুক্তি পাওয়ার পর, এক মাসে আমার কাছে তিনটি টলিউড ছবিতে অভিনয় করার সুযোগ আসে। কিন্তু আমি একটিও গ্রহণ করিনি। কারণ টলিউডে আমি নিজের ইচ্ছে মত কাজ করতে পারি না।
অনেক লোক আমাকে পরামর্শ দিয়েছে যে টলিউডে ভালো টাকা উপার্জন করা যায়। তবুও আমি একটা ছবিতেও সাইন করিনি। কারণ টাকা আমার কাছে অগ্রাধিকার ছিল না এবং যে সমস্ত ছবির অফার আমার কাছে এসেছিল, সবগুলিতেই আমার সহ-অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য ছিল। তাই আমার খ্যাতি ও অর্থ ছেড়ে দিয়ে আমার নীতিশাস্ত্রকে বেছে নিলাম।
পাশাপাশি অভিনেত্রী এও জানান, এখন আমি অনেক আনন্দিত কারণ, আমি আমার অপছন্দ গুলোতে আর আটকে নেই এবং আমার সম মানসিকতাসম্পন্ন পরিচালকদের সঙ্গে এখন আমি কাজ করছি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news