তীর্থ মাহাতো
আবার ফিরলো ফিল হিউজের স্মৃতি। বাউন্সারে মাথার পিছন দিকে চোট লেগে মাটিতে লুটিয়ে পড়েন শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুণারত্ন। অজি পেসার প্যাট্রিক কামিন্সের বাউন্সার লাগে শ্রীলঙ্কার ওপেনারের মাথার পিছন দিকে। তড়িঘড়ি তঁাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মাঠ থেকে বের করার সময় জ্ঞান ছিল তঁার। হাত নাড়তে দেখা যায়। শনিবার ক্যানবেরোয় শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে ফিরে এল সেই ফিল হিউজ স্মৃতি। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আম্পায়াররা শ্রীলঙ্কার ওপেনার চিকিৎসা করানোর নির্দেশ দেন। মাঠে হইহই লেগে যায়। কামিন্সের বলের গতি ছিল ১৪২ কিমি প্রতি ঘন্টায়। মাঠে হাজির সব ক্রিকেটারই খুব ভয় পেয়ে যান। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। তখন শ্রীলঙ্কার রান ছিল বিনা উইকেটে ৮২ রান। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে মাঠে হাজির দর্শকরা হাততালি দিয়ে উদ্বুব্ধ করার চেষ্টা করছিলেন শ্রীলঙ্কার ব্যাটসমস্যানকে। শেষ পাওয়া খবর অনুযায়ী,আপাতত সুস্থ রয়েছেন করুণারত্ন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news