Breaking News
Home / TRENDING / এটিকের স্লোগান—মারেঙ্গে ইয়া মরেঙ্গে! বিস্তারিত জানুন ক্লিক করে

এটিকের স্লোগান—মারেঙ্গে ইয়া মরেঙ্গে! বিস্তারিত জানুন ক্লিক করে

তীর্থ মাহাতো
দুটো টিমের লক্ষ্য প্লে–অফ নিশ্চিত করা। সেদিক থেকে বিচার করলে দুই দলের কাছে ম্যাচটা ডু অর ডাই লড়াই। এরকম অবস্থায় আজকের ম্যাচে নামার আগে নিজের স্ট্র্যাটেজি বদল করতে একপ্রকার বাধ্য হচ্ছেন এটিকে কোচ স্টিভ কোপেল। কলকাতার দলের অন্দরে কপেলের রক্ষণাত্মক রণনীতিতে অনেকেই ক্ষুব্ধ। ফুটবলার মহল থেকে টিম ম্যানেজমেন্টের অনেক সদস্য মেনে নিতে পারছিলেন না কপেলের রক্ষণাত্মক স্ট্র্যাটেজি।‌ তবে, শনিবার কোপেল জানান, ‘‌রবিবারের ম্যাচে আমাদের আলাদা কৌশল থাকবে। আমরা যতটা পারব আক্রমণাত্মক খেলব। গোলের সুযোগ তৈরি করতে হবে আরও বেশি।’‌ রবিবারের ম্যাচে নামার আগে কোপেলের চোট নিয়ে দুশ্চিন্তা নেই। দলে কোনও চোট–আঘাত নেই। অন্যদিকে চিন্তায় জামশেদপুর কোচ সিজার ফর্নান্দো। তঁার টিমের এক নম্বর তারকা টিম কাহিলের চোট। তিনি ম্যাঞ্চেস্টারে গেছেন চোটের অস্ত্রপচার করাতে। মাইকেল সুসাইরাজের জ্বর, ডিফেন্ডার রাজু গায়কোয়াড়ের হ্যামস্ট্রিংয়ে চোট। আজকের ম্যাচে এই দু’‌জন খেলতে পারবেন না। জামশেদপুরের কোচ, ‘‌যারা আছে, তারা নিঃসন্দেহে সেরা। রবিবারের ম্যাচে আমার দল বিশ্বের সেরা দল।’‌ ‌

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *