নিজস্ব সংবাদদাতা:
বোমের আঘাতে আহত ছয় বিজেপি কর্মী। ঘটনাটি অশোকনগর থানার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের গিলাপোল এলাকার। আবদুল রহিপ মন্ডল নামে এক বিজেপি কর্মী বিকেলে বাজারে যাচ্ছিল, সে সময় এলাকার তৃনমৃল কর্মী মোনাম তরফদার তাঁর গায়ে পরে ধাক্কা মারে। এই নিয়ে দু’জনের বচসা বাধে। পাশাপাশি বাড়ির পাশে একটি রাস্তা করা নিয়ে বেশ কিছুদিন ধরে অশান্তি চলছিল।
রবিবার রাত নটা নাগাদ হটাৎ মোনম তরফদারের নেতৃত্বে প্রায় ৪০ জন আবদুল রহুপের বাড়ি ঘিরে ধরে প্রায় ১৬ টি বোম মারে। এবং রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। বোমারে আঘাতে ৬ জন আহত হয়। তাঁদেরকে অশোকনগর হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনাস্থলে অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী। আহত ব্যক্তিরা হলেন রিয়াজুল মন্ডল, কহিনুর বিবি, গোলাম রহমান,রিজায়ুল হক, টোটন মন্ডল, শরিফুল মন্ডল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news