Breaking News
Home / TRENDING / জনসুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব, যোগীরাজ্যে বাতিল হল রামনবমীর অনুষ্ঠান

জনসুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব, যোগীরাজ্যে বাতিল হল রামনবমীর অনুষ্ঠান

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: জনসুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে অযোধ্যায় রামনবমীর অনুষ্ঠান বাতিল করল যোগী সরকার। দেশে করোনাভাইরাসের রমারমার সময় এই অনুষ্ঠান নিয়ে বিতর্ক এবং আতঙ্ক বাড়ছিল পাল্লা দিয়ে। অনুষ্ঠান উপলক্ষ্যে বিপুল জনসমাগমের আশঙ্কা ছিল অযোধ্যায়। কিন্তু দেশে করোনা ক্রমাগত পরিস্থিতি যা দাঁড়াচ্ছে তা মোটেই জনসমাগমের উপযুক্ত নয় বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা।

এই পরিস্থিতিতে অনুষ্ঠান বাতিল করে যোগী সরকার একজন যথার্থ প্রশাসকের পরিচয় দিয়েছেন বলে মনে করছেন তাঁরা। রামজন্মভূমি নিয়ে সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ের পর এবং তারপরই রাম মন্দির ট্রাস্ট গঠন হবার পর এটাই প্রথম রামনবমী উৎসব ছিল। এই উৎসব বিরাট বড় করে পালনের কথা ছিল যোগী সরকারের। কিন্তু সবকিছুতে জল ঢেলে দিল অতিমারীর দাপট। প্রসঙ্গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীও সামাজিক দূরত্বের কথা বলেছেন।সেই সঙ্গে বলেছেন জমায়েত এড়ানোর কথাও।এর পরই শুক্রবার অনুষ্ঠান বাতিলের কথা ঘোষণা করেন যোগী সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *