Breaking News
Home / TRENDING / যোগীরাজ : ‘গোমাতার’ কোনওরকম ক্ষতি করলে ৭ বছরের জেল

যোগীরাজ : ‘গোমাতার’ কোনওরকম ক্ষতি করলে ৭ বছরের জেল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

গোমাতার কোনওরকম ক্ষতি হলে ৭ বছরের জেল পর্যন্ত হতে পারে। এমনই আইন আনতে চলেছে উত্তরপ্রদেশের (Uttarpradesh) যোগী আদিত্যনাথ সরকার। সূত্রের খবর, ‘কাউ স্লটার প্রিভেনশন অ্যাক্ট’ নামে একটি আইন তৈরি হচ্ছে উত্তরপ্রদেশের। যা অর্ডিন্যান্সের মাধ্যমে আনা হবে। পরে সময় মতো অর্ডিন্যান্সকে উত্তরপ্রদেশ বিধানসভায় বিল পাস করিয়ে তা পুরোপুরি আইনে রূপান্তরিত করা হবে। নতুন এই আইন প্রসঙ্গে জানা গিয়েছে, গোমাতার কোনওরকম ক্ষতি প্রমাণিত হলে সাত বছরের জেল ও সঙ্গে তিন লক্ষ টাকার আর্থিক জরিমানা হতে পারে।

জানা গিয়েছে, গো হত্যা ছাড়াও অবৈধভাবে গরু পাচার ও গোশালায় গরুদের ঠিক ভাবে খেতে না দেওয়া তথা রক্ষণাবেক্ষণে গাফিলতি করলেও এই আইনের প্রয়োগ হতে পারে। সরকারি সূত্রে জানা যাচ্ছে, সরকার এক্ষেত্রে কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ নিতে চাইছে। এক্ষেত্রে ৩-১০ বছরের কারাদণ্ড ও তিন থেকে পাঁচ লক্ষ টাকার জরিমানার কথাও ভাবা হচ্ছে। এখনো প্রকাশ্যে কোনও কিছুই জানায়নি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার (Yogi Adityanath Govt.)। তবে অর্ডিন্যান্স এনে যে সিদ্ধান্তটিকে কার্যকর করা হবে সে ব্যাপারে নিশ্চিত সে দেশের আইন মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *