চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
সারা পৃথিবী যখন করোনার অভিঘাতে বিপর্যস্ত, তখন এই খারাপ পরিস্থিতিকেও কিছু নেতা নেত্রী নিজেদের দলের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য কাজে লাগাচ্ছেন, মঙ্গলবার একথা বলে বিরোধীদের এক হাত নেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তিনি বলেন, সারা দেশ যখন করোনার বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ তখন এই জাতীয় কাজ অত্যন্ত নিন্দাজনক। এঁরা করোনার মত মারণ ব্যাধির বিরুদ্ধে দেশের লড়াইকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছেন।
আদিত্যনাথ আরও বলেন যে, প্রধানমন্ত্রী গরীব কল্যান প্যাকেজ অতিমারীর সময় ঘোষণা করা হয়েছে সাধারণ মানুষের উপকারের জন্য। কিন্তু এই প্যাকেজ তাঁদের ঈর্ষার উদ্রেক করল যাঁরা জনকল্যানের নামে নিজেদের শাসনকালে গরীবের পয়সায় ফূর্তি করেছে। সরকার সমস্ত ভেদাভেদ ভুলে মানুষের পাশে দাঁড়াতে চাইছেন, কিন্তু দুঃখজনকভাবে এই প্রচেষ্টায় বাধা দিচ্ছে কিছু লোক। এরপরই কংগ্রেসের (Congress) দিকে ইঙ্গিত করে যোগী বলেন, এমন সময় কাঁদুনি গাওয়ার লোকের অভাব হয় না কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য সরকার আছে। রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধীদের এখন তাঁদের ব্যবহার না করলেও চলবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news