চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পরিযায়ী শ্রমিকদের জন্য উত্তরপ্রদেশেই কাজের বন্দোবস্ত করা হয়েছে। এমনটাই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এক সাক্ষাৎকারে যোগী আদিত্যনাথ জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমণের যে লকডাউন পরিস্থিতি তৈরি হয়েছে তাতে পরিযায়ী শ্রমিকরা বাড়িতে ফিরতে মরিয়া হয়ে উঠেছিলেন। উত্তরপ্রদেশ সরকার তাদের সকলকে রেল মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে বাড়ি ফিরিয়ে আনার বন্দোবস্ত করেছে। নিজের রাজ্যে ফিরে যারা তাঁরা বেকার না হয়ে যান, সে কথা মাথায় রেখেই বিকল্প কাজের বন্দোবস্ত সরকার করেই রেখেছে।
তিনি দাবি করেছেন, এখনও পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের ফেরাতে রেল মন্ত্রকের এক হাজারটি ‘শ্রমিক স্পেশাল’ (Sharamik Special) ট্রেন চালিয়েছে। তার মধ্যে ৬০০টি এসেছে উত্তরপ্রদেশে। ফলে বিপুল পরিমাণ পরিশ্রমিক নিজের রাজ্যে ফিরে এসেছে বলে জানিয়েছেন যোগী। রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ “পরিযায়ী শ্রমিকরা (Migrent Labour) বাড়ি ফেরার পর তাদের কাজের সুযোগ দিতে হবে। রাজ্যগুলি ১০০ দিনের কাজ প্রকল্পে তাঁদের কাজের সুযোগ দিতে পারেন। সেই কারণে ১০০ দিনের কাজ প্রকল্পে বাজেটে প্রস্তাবিত ৬১ হাজার কোটি টাকার পরিবর্তে এই অর্থবর্ষে ১ লক্ষ ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে।” কেন্দ্রীয় সরকারের হিসেবে, প্রায় ৮ কোটি পরিশ্রমী বিভিন্ন রাজ্য থেকে নিজে রাজ্যে ফিরতে চাইছেন। তারা নিজ নিজ রাজ্যে ফিরে গেলে কর্মহীন হয়ে পড়বেন। তাদের কর্মনিশ্চয়তা সঙ্গে আয়ের সুযোগ করে দিতেই এই অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়েছে ১০০ দিনের কাজে। যোগী আদিত্যনাথ সরকারের এই উদ্যোগের প্রশংসা করেও, ঘর ফেরত পরিযায়ী শ্রমিকদের জন্য বিকল্প কাজের বন্দোবস্ত রেখেছে বলেই মত প্রকাশ করেছেন।
তবে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধান বিরোধী দল কংগ্রেস প্রসঙ্গে তীব্র প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের গেরুয়াবসন ধারী বিজেপির (BJP) মুখ্যমন্ত্রী। সম্প্রতি কংগ্রেসের (Congress) মহাসচিব প্রিয়াঙ্কা গাঁধী বঢ়রা (Priyanka Gandhi Vadra) দাবি করেছেন, তাঁরা উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ১০০০ টি বাসের বন্দোবস্ত করেছেন। এমন কথা জানা মাত্রই উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেসের থেকে বাসের তালিকা চেয়ে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেছেন, “কংগ্রেস নেতারা এই সংকটময় পরিস্থিতিতে রাজনীতি করা ছাড়ছেন না। কংগ্রেস নেতৃত্বের দাবি করেছিল তারা উত্তরপ্রদেশের শ্রমিকদের ফেরাতে এক হাজারেরও বেশি বাস দিয়েছেন আমি তাদের কাছ থেকে বাসের তালিকা চেয়ে পাঠিয়েছিলাম। আজও সেই তালিকা আমাদের হাতে আসেনি।” তিনি আরও বলেন, “করোনা সংকট রাজনীতি করার সময় নয়, এই সময় পরস্পরের পাশে থেকে সাধারণ মানুষ ও গরিব-দুঃখীদের সাহায্য করার। কংগ্রেস যেন এই কথাটি ভুলে না যায়।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news