Breaking News
Home / TRENDING / লকডাউনে মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার

লকডাউনে মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লকডাউনে মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সরকার। বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, লকডাউন চলাকালীন মদ বিক্রি পুরোপুরি বন্ধ রাখতে হবে। যেহেতু বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় কেন্দ্রীয় সরকার এই নির্দেশিকা জারি করেছে, তাই সেই নির্দেশিকা সব রাজ্যকেই মানতেই হবে।

দিন কয়েক আগেই দেখা গিয়েছিল, লকডাউনে বিজেপি শাসিত অসমে মদ বিক্রিতে অনুমতি দেওয়া হয়েছে। রাজ্যে বিজেপি সরকার সেই ছাড় দিতেই মদের দোকানের বাইরে দীর্ঘ লাইন পড়ে যায়। সোশাল ডিস্টেন্সিং নিয়েও প্রশ্ন উঠেছিল। ফলে এ ব্যাপারে আর কোনও বিভ্রান্তি না রেখে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে দিল কেন্দ্র। আপাতত লকডাউন যতদিন কার্যকর থাকবে ততদিন দেশের কোনও প্রান্তেই পাওয়া যাবে না মদ। বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩ মে পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করে দিয়েছেন। তাই অন্তত এই নির্দেশিকা সেই দিন পর্যন্ত জারি থাকবে বলেই মনে করছে প্রশাসনিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *