Breaking News
Home / TRENDING / সিপিএম প্রার্থীর বাড়িতে পাঠানো হল সাদা থান

সিপিএম প্রার্থীর বাড়িতে পাঠানো হল সাদা থান

নিজস্ব প্রতিনিধি,উত্তর ২৪ পরগনাঃ সিপিএম প্রার্থীর বাড়ি দরজার সামনে সাদা থান, রজনীগন্ধা ফুলের মালা সহ দাহ করার সরঞ্জাম পাঠানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর ২ নম্বর পঞ্চায়েতের সুন্দরপুর এলাকায়। পুলিশ জানিয়েছে , ১৩১ নম্বর গ্রামসভার সিপিএম প্রার্থী গোপাল হালাদার।

অভিযোগ শুক্রবার গভীর রাতে সিপিএম প্রার্থী গোপাল হালদারের দরজার সামনে সাদা থান, রজনীগন্ধরা মালা সহ দাহ করার সরঞ্জাম রেখে যায়। শনিবার সকালে ঘুম থেকে উঠে বাইরে বেড়তেই নজরে আসে। এই ঘটনার পর পরিবারে সকলেই আতঙ্কি হয়ে পরে। এরপর গোপালনগর থানায় খবর দিলে ঘটনা স্থলে পুলিশ এসে ওই গুলি উদ্ধার করে। গোপালবাবু বলেন মনোনয়ন জমা দেওয়ার পর থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মনোনয়ন তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে চাপ দিত। রাতের অন্ধকারে পরিবারে ওপরেও হামলা ঘটনাও ঘটিয়েছে। এমনকি আমাকে খুন করে পরিবারকে গুম করে দেবে বলে হুমকি দিয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ পাওয়ার পর গোপালনগর থানার পুলিশ গোপালবাবুর নিরাপত্তার ব্যবস্থা করে বাড়িতে পুলিশ পিকেট বসিয়েছে।  যদিও তৃণমূল নেতৃত্ব ঘটনা অস্বীকার করেছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *