চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
এবার থেকে যাবতীয় টাকা পয়সার লেনদেন করা যাবে হোয়াটস্যাপ-পে (What’s App Pay) এর মাধ্যমে। তবে এর সাহায্যে টাকা লেনদেন করবার সময় বাড়তি কোন টাকা পয়সা কাটা যাবে না। এমনটাই জানালেন ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ (Mark Jukerburg)। ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে সরকারের কাছ থেকে এই পেমেন্ট সিস্টেম চালু করার ছাড়পত্র পেয়ে গেছে মার্ক জুকারবার্গের সংস্থা। এবার থেকে ভারতের সবাই এই অ্যাপ ব্যবহার করতে পারবেন দশটি আঞ্চলিক ভাষায়। এই অ্যাপটিকে আনুষ্ঠানিক ছাড়পত্র দিল এনপিসিআই (National payments corporation of India)। জুকেরবার্গ ঘোষণা করেন এই অ্যাপের সাহায্যে মোট ১৪০ টি ব্যাংকে টাকা পয়সা লেনদেন করা যাবে।
মার্ক জুকারবার্গ বলেন “এখন থেকে আপনারা আপনাদের পরিবার বন্ধু-বান্ধবকে তখন খুশি টাকা পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ঠিক যত সহজে আপনারা মেসেজ পাঠানো ওই একই পদ্ধতিতেই। মোট ১৪০টি ব্যাংকে এই অ্যাপের সাহায্যে টাকা-পয়সা আদান-প্রদান করা যাবে। এবং সর্বোপরি যেহেতু হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা আদান-প্রদান হবে তাই সুরক্ষা এবং গোপনীয়তা এই দুটিই বজায় থাকবে”।
তিনি আরও বলেন “হোয়াটসঅ্যাপের সাহায্যে টাকা আদান-প্রদানের জন্য প্রয়োজন হবে ডেবিট কার্ড এবং এমন একটি ব্যাংক যে ব্যাংকে ইউপিআই ব্যবস্থা রয়েছে। হোয়াটসঅ্যাপের আপডেটেড ভার্সনেই এই সুবিধা পাওয়া যাবে।
জুকেরবার্গ বলেন যেহেতু এই কাজটি এনসিপিআইয়ের সঙ্গে একযোগে করা হয়েছে তাই তারা নিশ্চিত যে সব কিছুই নিরাপদ এবং বিশ্বাসযোগ্য হবে। গ্রাহকদের যাতে দারুন সুবিধা দেওয়া যায় সেই দিকেও লক্ষ্য রাখছে সংস্থা। এর সাহায্যে ছোট এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের বিশেষ উপকার হবে। ভবিষ্যতে আরোও একযোগে কাজ করে ডিজিটাল ইন্ডিয়া তৈরীর কাজে যুক্ত থাকতে চান বলে জানিয়েছেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news