Breaking News
Home / TRENDING / পশ্চিমবঙ্গের বিধানসভা অধিবেশনেও প্রশ্নোত্তর পর্ব না থাকার সম্ভাবনা

পশ্চিমবঙ্গের বিধানসভা অধিবেশনেও প্রশ্নোত্তর পর্ব না থাকার সম্ভাবনা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লোকসভার সংক্ষিপ্ত বাদল অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব থাকবে না বলে সুর চড়িয়েছিল তৃণমূল। কিন্তু এবার সেই একই অভিযোগে অভিযুক্ত হতে চলেছে তারা। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Legislative Assembly) সংক্ষিপ্ত বাদল অধিবেশন বসবে। সূত্রের খবর, সেই অধিবেশনেও নাকি থাকবে না প্রশ্নোত্তর পর্ব। এমন আশঙ্কা দেখেই তড়িঘড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা ড. সুজন চক্রবর্তী। দুজনেই মুখ্যমন্ত্রীকে বিধানসভায় আলোচনার জন্য, প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি, মেনশন আওয়ার ও জিরো আওয়ার রাখার অনুরোধ জানিয়েছেন। কিন্তু নিয়মমাফিক বিধানসভায় কী বিষয়ে আলোচনা হবে বা না হবে, তা ঠিক করার দায়িত্ব বা অধিকার স্পিকারের। এক্ষেত্রে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এখনও স্পষ্ট করে কিছুই বলেননি।

আসন্ন অধিবেশন নিয়ে বেশ কয়েকটি বৈঠক করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার স্পিকারের ঘরে বিরোধীদলের নেতাদের সঙ্গেও বৈঠক হয়। জানা গিয়েছে, এখানেও কোভিড-১৯ (Covid-19) পরিস্থিতিতে বিধায়করা কীভাবে অধিবেশনে যোগ দেবেন, কীভাবে অধিবেশন কক্ষে বসবেন, সঙ্গে বিধায়কদের কোভিড পরীক্ষা ও স্বাস্থ্য সচেতনতা প্রসঙ্গ নিয়েই আলোচনা হয়েছে। তাই প্রশ্নোত্তর-পর্ব থাকছে না এমনটা বলার সময় আসেনি বলেই দাবি করেছে তৃণমূলের একটি অংশ।

কিন্তু, পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল দাবি করেছে, লোকসভার মতই পশ্চিমবঙ্গ বিধানসভাতেও রাখা হচ্ছে না প্রশ্নোত্তর পর্ব। চলতি বছর মার্চ মাসে অধিবেশন চলতে চলতেই করোনা ভাইরাসের সংক্রমণের কারণে তা স্থগিত হয়ে গিয়েছিল। বিরোধী দলনেতা আব্দুল মান্নানের (Abdul Mannan) মতে, সেই সময় অনেক জরুরী বিষয়ে আলোচনা বাকি রয়ে গিয়েছিল। স্থগিত হয়ে যাওয়া অধিবেশনে যখন নতুন করে শুরু হচ্ছে সেই সমস্ত বিষয়গুলিও আলোচনা করা প্রয়োজন। আমরা এ বিষয়ে স্পিকারের সঙ্গে কথা বলব। এ বিষয়ে একমত বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী (Sujan Chakroborty)। মনে করা হচ্ছে, স্পিকার প্রশ্নোত্তর পর্ব রাখতে রাজি না হলে বিরোধীরা অধিবেশন বয়কট করতে পারেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *