ওয়েব ডেস্কঃ
সোমবার সকাল থেকেই মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হওয়ার ফলে, ফের নতুন করে জলমগ্ন হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষ করে মুম্বইয়ের বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। এমনকি বৃষ্টির কারণে বিমান পরিষেবা এখনও ব্যাহত রয়েছে। মুম্বই বিমানবন্দরের এক কর্তা বলেন, সকাল ৯.১৫ মিনিট থেকে বজ্রবিদুৎসহ টানা বৃষ্টির কারণে বিমান পরিষেবা ব্যাহত হয়ে পড়েছে। এখনও পর্যন্ত ৩ টি বিমানের গতিপথ পরিবর্তন করা হয়েছে।
মৌসম ভবন সূত্রে খবর, আগামী ৩-৪ দিনের মধ্যে ১৭ রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবার এর মধ্যে উত্তর-পূর্ব, দক্ষিণ ও পশ্চিমের রাজ্যগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আরব সাগরে একটি ঘূর্ণাবর্তের ফলে কর্ণাটক, কেরল ও লাক্ষাদ্বীপে ৫০ কিমি বেগে হাওয়া বইবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news