Breaking News
Home / TRENDING / সুখবর: দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টি, উত্তরের দুর্যোগ এবার কমবে

সুখবর: দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টি, উত্তরের দুর্যোগ এবার কমবে

ওয়েব ডেস্ক:

আনুষ্ঠানিকভাবে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও, সামান্য ভিজিয়েই সে লাপাতা হয়েছিল। উল্টে গত কদিন চরম রোদে পুড়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলি। এবার আশার কথা শোনাল আবহাওয়া দফতর, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আজ থেকে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এর জেরে বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে ইতিমধ্যে। আজ শুক্রবার সকালেও হাওড়ায়, মেদিনীপুরে বৃষ্টি হয়েছে।

শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা। এমত অবস্থায় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানাল হাওয়া অফিস। এই বৃষ্টি রবিবার বাড়বে বলে খবর। দক্ষিণবঙ্গে ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর মাঝের কদিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এদিন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গনেশকুমার দাস বলেন, “আশা করেছিলাম জুলাই মাসের শুরু থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। নিম্নচাপ দ্রুত শক্তিশালী হয়েছে। বাংলাদেশ লাগোয়া উত্তর বঙ্গোপসাগরে ওই নিম্নচাপের জেরে জুন মাসের শেষের দিকে অর্থাৎ ৩০ জুন থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ১ ও ২ জুলাই কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”

এদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি শুধরাতে চলেছে বলে জানাল হাওয়া অফিস। গত কয়েকদিনের তুমুল বৃষ্টিতে নাজেহাল উত্তরবঙ্গের অধিকাংশ জেলা। আলিপুরদুয়ারে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ৪০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা গত ১০০ বছরে এই জেলায় রেকর্ড বৃষ্টি। উত্তরের অন্য জেলাতেও রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। উত্তরবঙ্গের এই দুর্যোগ এবার কমবে বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা।
Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *