Breaking News
Home / TRENDING / বিশ্বকাপের আগেই চোট পেলেন ভারতীয় অলরাউন্ডার

বিশ্বকাপের আগেই চোট পেলেন ভারতীয় অলরাউন্ডার

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ আইপিএলে খেলতে নেমে বড়সড় চোট পেলেন ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। বৃহস্পতিবার টিম হায়দ্রাবাদের তরফে জানানো হল, চলতি আইপিএলে আর খেলতে পারবেন না ওয়াশিংটন সুন্দর। হ্যামস্ট্রিংয়ে বড়সড় চোট পেয়েছেন তিনি। তাঁর এই চোটের বড়সড় প্রভাব পড়তে চলেছে ভারতীয় ক্রিকেটে । চলতি বছরেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ । আর তাঁর আগে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আর এই বছরই অসুস্থতার তালিকায় নাম যুক্ত হচ্ছে একের পর এক খেলোয়াড়ের।

দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেই তিনি। একই পরিস্থিতি ঋষভ পন্থের। তিনিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেই। বিশ্বকাপেও পন্থ ফিরবেন কিনা নিশ্চিত নয়। শ্রেয়স আইয়ারও পিঠের চোটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেই। সেই তালিকায় এবার যোগ হল ওয়াশিংটন সুন্দরের নাম। ভারতের টেস্ট দলের নিয়মিত না খেললেও, ওয়ানডে দলে সুযোগ পান তিনি। মাঝে মাঝেই তাঁকে প্রথম একাদশে খেলতেও দেখা যায়। বোলিং -এর পাশাপাশি। ব্যাট হাতেও তার জুড়ি মেলা ভার । এবছর দেশের মাটিতে বিশ্বকাপ, সুতরাং ওয়াশিংটন স্পিন বোলিং অলরাউন্ডার হিসাবে ভাল বিকল্প হতে পারেন। যদিও এখনও পুরপুরি ভাবে বিশ্বকাপ থেকে ছিটকে যাননি ওয়াশিংটন সুন্দর । তবে এর আগেও চোটের জন্য একাধিক ম্যাচ খ্যেলতে পারেননি তিনি । এবার কি হতে চলেছে সেই দিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেট দল ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *