নিজস্ব সংবাদদাতা :
চাপা সন্ত্রাসের মধ্য দিয়ে শুরু হয়েছে ভোট।উলুবেড়িয়ার ১৩৪নং সহ বহু বুথ কেন্দ্রীয় বাহিনীহীন। সেই সুযোগে সকাল থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা ভোটলুঠ শুরু করেছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা মুকুল রায়। নোয়াপাড়া বিধানসভার গৌড়ি শঙ্কর জুট মিলের বুথে তৃণমূল বুথ জ্যাম করেছে বলে অভিযোগ ওঠে। মুকুল রায় জানান পুলিশকে বারবার বলা সত্বেও কোনও ব্যাবস্থা নেয় নি। এছাড়া ৫৫ নং বুথে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে অভেযোগ করেন তিনি। তারপরেও আমাদের কর্মীরা সাধ্য মতো লড়াই করছে বলে জানান মুকুল রায়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news