সূর্য সরকার।
আচার্য-উপাচার্য বৈঠকে নির্ধারিত সময় দেড় ঘণ্টা পার হয়ে গেলেও, বৈঠকে উপস্থিত হলেন না কোনও উপাচার্যরা। যেহেতু উচ্চ শিক্ষা দপ্তরের অনুমতি নেই, তাই রাজ্যপালের ডাকা এই বৈঠকে অনুপস্থিত থালেন উপাচার্যরা, এমনটাই মত শিক্ষা মহলের। যদিও এ নিয়ে রাজ্যপালের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিকেলের মধ্যেই এ নিয়ে প্রতিক্রিয়া দিতে পারেন রাজভবন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে।
সকাল ১১টায় এই বৈঠক হওয়ার কথা ছিল রাজভবনে। এনিয়ে সমস্ত রকম প্রস্তুতিও সারা হয়ে গেছিল রাজভবন (Raj Bhavan) সূত্রে জানা গিয়েছে। এমনকি রাজ্যপাল ৪৫ মিনিটে বৈঠকের জন্য নিজের সময় ধার্য করেছিলেন। মূলত রাজ্য সামগ্রিক শিক্ষা ব্যবস্থাবিশ্ববিদ্যালয় সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই সমস্ত উপাচার্যদের ডেকে পাঠিয়েছিলেন আচার্য তোতা রাজ্যপাল জাগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। একাধিক উপাচার্য ডাঃ প্রকাশ্যে মুখ না খুললেও তারা স্পষ্ট জানিয়েছেন, নতুন বিধি মেনে বিষয়টি অনেকদিন আগেই উচ্চশিক্ষা দপ্তরকে জানিয়েছেন তারা।
রবিবার রাত পর্যন্ত এনিয়ে উচ্চ শিক্ষা দপ্তরের কোনও চিঠি আসেনি তাঁদের কাছে। তবে সূত্র মারফত জানা যাচ্ছে মৌখিকভাবে তাদের জানানো হয়েছিল যে এই বৈঠকে তাদের উপস্থিত থাকতে হবে না। এ প্রসঙ্গে তরফ থেকে বেশ কিছু যুক্তি দেওয়া হয়েছে। প্রধান যুক্তি হল নয়া বিধি। এই বিধি অনুযায়ী শিক্ষা দপ্তরের মাধ্যমেই নাজমা মনির চিঠি পাঠানো উচিত ছিল উপাচার্যদের কাছে। কিন্তু এক্ষেত্রে সেই বিধি মানা হয়নি। সরাসরি উপাচার্য চিঠি পাঠানো হয়েছে। তাই পদ্ধতিগত ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে।
এছাড়াও উপাচার্য সবাই মিলে একটি উদ্যোগ গ্রহণ করেছেন তারা একটি সমিতি গড়ে তোলারও ব্যবস্থা গ্রহণ করছে। এ নিয়ে উপাচার্য খুব শিগগিরই একটি বৈঠক করে নিজে বসতে চলেছে নিজেদের মধ্যে।
তবে আজকে যে বৈঠক হবে না এ বিষয়ে কোনও বিশ্ববিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো কিছুই জানানো হয়নি রাজভবনকে। এই বৈঠককে ঘিরে রাজ্যপালের সংঘাত আরও একবার সামনে উঠে এলো।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news