Breaking News
Home / TRENDING / কলকাতার বাজারগুলিতে সবজির দাম আকাশছোঁয়া, লঙ্কা বিকোচ্ছে ৩০০ টাকা কেজি দরে

কলকাতার বাজারগুলিতে সবজির দাম আকাশছোঁয়া, লঙ্কা বিকোচ্ছে ৩০০ টাকা কেজি দরে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

শহর কলকাতায় কাঁচা লঙ্কার দাম এখন আকাশছোঁয়া। কিছুদিন আগেও যে কাঁচালঙ্কার দাম প্রতি কেজিতে ১০০ টাকা ছিল। তা একলাফে ৩০০ টাকা হয়ে গেছে। ফলে সাধারণ মানুষের পকেটে টান পড়ছে। একেই অন্যান্য সবজির দাম বাড়বাড়ন্ত। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কাঁচা লঙ্কার দাম। তবে এর কারণ হিসেবে টাস্কফোর্সের Taskforce) সদস্য রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, বর্ষার ফলে অনেক লঙ্কা গাছ নষ্ট হয়ে গেছে। যার জন্য ফলনের অনেকাংশই নষ্ট হয়ে পড়েছে। সেই কারণে বাজারে কাঁচা লঙ্কার যোগান অনেকটাই কম। তাই লঙ্কার দাম বেড়েছে অনেকটাই ।

তবে তিনি আশা প্রকাশ করছেন, এই দাম কিছুদিনের মধ্যেই কমে যাবে। কারণ বাইরে রাজ্য থেকেও ইতিমধ্যে কাঁচা লঙ্কা রাজ্যে এবং শহরে প্রবেশ করতে শুরু করেছে। এর পাশাপাশি, তিনি জানিয়েছেন টমেটোর দাম বেশ খানিকটা বেড়েছে। তার কারণ এই সময় টমেটো রাজ্যে উৎপন্ন হয় না। মধ্যপ্রদেশ, কর্ণাটক থেকে টমেটো আসে ।সেই কারণে টমেটোর দাম বেশ খানিকটা বেশি । পাশাপাশি বেগুনের দাম বেশ খানিকটা বেড়েছে। তবে আলুর দাম এখনও পর্যন্ত অনেকটাই। যেখানে আমফানের সময় আলু কুড়ি টাকা ২২ টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছিল । এখন সেখানে আলুর দাম ৩০ থেকে ৩৫ টাকা। এর কারণ হিসেবে জানা গিয়েছে আমফানের ফলে অনেকটা আলু নষ্ট হয়েছিল । তার একটা প্রভাব পড়েছে। এর পাশাপাশি যে পর্যাপ্ত পরিমানের আলু স্টোরেজে রয়েছে। তাই হিমঘর থেকে আলু বের করার সময় সেখানে যারা দায়িত্বে আছেন তাদের মাধ্যমে আলুর দাম বাড়ছে। ফলে পাইকারি থেকে খুচরো ব্যবসায়ীরা বেশি দামে আলু কিনছেন এবং তারা বিক্রি করছেন আলু বেশি দামে ।

গতকাল পর্যন্ত আলুর দাম ছিল ৫০০ কেজি ১২০০ টাকা ছিল‌। অর্থাৎ প্রতি কেজি আলুর দাম ২৪ টাকা থেকে ২৫ টাকা কেজিতে তারা কিনছিলেন। এর ফলে তাদেরকেও বিক্রি করতে হচ্ছিল ৩০ থেকে ৩২ টাকা প্রতি কেজি দামে। সরকার থেকে যদিও সুফল বাংলার মাধ্যমে আলু বিক্রি করছে এবং তার দাম সীমিত। এ বিষয়ে রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, সুফল বাংলার সমস্ত জায়গায় পাওয়া যাচ্ছেনা সীমিত জায়গার মধ্যেই রয়েছে। ফলে বেশিরভাগ মানুষকে আলু কিনতে হচ্ছে বাজার থেকে এবং চড়া দামে । যেখানে সবজির দাম অনেকটাই বেড়ে গেছিল মানুষ সম্পূর্ণভাবে নির্ভর হয়েছিল আলুর উপর । আলুর দাম বেড়ে যেতে মানুষের অবস্থা কিন্তু এখন চরম হয়রানির।

এদিন তিনি আশা করছেন, খুব তাড়াতাড়ি কাঁচা সবজির দাম অনেকটাই কমবে। টাস্কফোর্সের সদস্যরা এবং এনফর্সমেন্ট সদস্যরা বাজারে ঘুরে দেখছেন কোথাও দাম বেশি নেওয়া হচ্ছে কিনা। কলকাতার বাজারগুলিতে দামের তারতম্য থাকছে কিনা, থাকলেও সেই তারতম্য কতটা প্রভাব ফেলছে বাজারে। সেদিকেই নজর থাকছে টাস্কফোর্সের সদস্যদের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *