Breaking News
Home / TRENDING / উত্তরপ্রদেশে আরও চারটি স্টেশনের নাম বদলের সিদ্ধান্ত

উত্তরপ্রদেশে আরও চারটি স্টেশনের নাম বদলের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি।

উত্তরপ্রদেশের আরো চারটি রেল স্টেশনের নাম বদল সিদ্ধান্ত নিল যোগী আদিত্যনাথের সরকার (Yogi Adityanath Govt.)। শনিবার উত্তরপ্রদেশ সরকারের একটি সূত্র, মন্ত্রকের কাছে আরও চারটি স্টেশনের নাম বদলে সুপারিশ করা হয়েছে। সেই নামবদলের অনুমোদনের শীঘ্রই পাওয়া যাবে সে ব্যাপারে নিশ্চিত রাজ্য সরকারের আধিকারিকরা। ২০১৭ সালে ক্ষমতায় আসার পর একাধিক স্থানের নাম বদল করেছে সরকার।

উত্তরপ্রদেশ (Uttarpradesh) সরকারের একটি সূত্র জানাচ্ছে, এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ করা হলেও, ওই এলাকার রেল স্টেশনের নাম এখনও এলাহাবাদ জংশন রয়ে‌ গিয়েছে। সেই নাম বদলে এবার প্রয়াগরাজ জংশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এলাহাবাদ সিটির নাম বদলে করা করা হচ্ছে প্রয়াগরাজ রামবাগ। এলাহাবাদ ছিওকি স্টেশনের নাম বদলে করা হবে প্রয়াগরাজ ছেওকি। এছাড়া প্রয়াগ ঘাটের নাম কেটে করা করা হচ্ছে প্রয়াগরাজ সঙ্গম। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *