Breaking News
Home / TRENDING / নিগ্রহের ঘটনায় নিষ্ক্রিয়তার অভিযোগ উষসীর, দায়ে পড়ে তদন্ত কমিটি গড়ল পুলিশ

নিগ্রহের ঘটনায় নিষ্ক্রিয়তার অভিযোগ উষসীর, দায়ে পড়ে তদন্ত কমিটি গড়ল পুলিশ

ওয়েব ডেস্ক:

উষসীর অভিযোগে ধৃতদের আলিপুর আদালতে তোলা হল আজ। বুধবার অভিনেত্রী ও প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স উষসী সেনগুপ্তর গাড়ির চালককে মারধর, উষসীকে নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগে ধৃত সাতজন অভিযুক্তকে আলিপুর আদালতে তোলা হয়। এদিন অভিযুক্তদের পরিবার দাবি করে, তারা প্রত্যেকেই ছাত্র। তারা অন্যায় করেছে। উষসী ম্যাডামের কাছে তারা ক্ষমাপ্রার্থী। ‘ছোট্ট’ ভুলের জন্য তাদের জীবন নষ্ট করবেন না। দয়া করে অভিযোগ প্রত্যাহার করে এদেরকে ক্ষমা করে দিন, অনুরোধ করে আভিযুক্তদের পরিবার।
প্রসঙ্গত, সোমবার রাত্রে অভিনেত্রী ও প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স উষসী সেনগুপ্তর গাড়ি আটকে হেনস্থা করে একদল যুবক। উষসী যে গাড়িতে ছিলেন, সেই উবের চালককে মারধর করা হয় বলে অভিযোগ। এইসঙ্গে প্রাক্তন মিস ইন্ডিয়াকে নিগ্রহ ও শ্লীলতাহানি করা হয় বলে জানান তিনি। সে রাত্রে পুলিশ সেভাবে তৎপর না হলেও। মঙ্গলবার বিকেলে সাত জনকে গ্রেফতার করে চারু মার্কেট থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩২৪ ও ৩৫৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

ওই ঘটনায় পুলিশি নিস্ক্রিয়তারও অভিযোগ করেন উষসী। সর্বশেষে খবরে জানা গিয়েছে, ঘটনার পূর্ণাঙ তদন্তে নতুন করে একটা তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। যার নেতৃত্বে রয়েছেন ডিসি সাউথ। তারা ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ খোতিয়ে দেখবেন। এর পাশাপাশি ওই ক্যাব চালক ও উষসীর গোপন জবানবন্দিও নেওয়া হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *