Breaking News
Home / TRENDING / গর্ভপাতের ওষুধেও নিষেধাজ্ঞা জারি করল মার্কিন আদালত

গর্ভপাতের ওষুধেও নিষেধাজ্ঞা জারি করল মার্কিন আদালত

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ পৃথিবীর বেশীরভাগ দেশেই অস্ত্রোপচারের মাধ্যমে গর্ভপাত নিষিদ্ধ । আমেরিকাতেও এই একই নিয়ম মানা হয় । তবে এবার গর্ভপাতের ওষুধেও নিষেধাজ্ঞা জারি করল মার্কিন আদালত । আর সেই রায় কে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক ।

শুক্রবার টেক্সাসের আদালতের তরফে জানানো হয়েছে, মাইফপ্রিস্টন নামে ওই ওষুধটি সাময়িকভাবে নিষিদ্ধ করা হচ্ছে। একটি মার্কিন সার্ভে থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই দেশের অন্তত ৫৩ শতাংশ গর্ভপাতের ক্ষেত্রে এই ওষুধটিই ব্যবহার করা হয়। এই সিধান্ত জানানোর এক ঘণ্টার মধ্যেই আদালতের তরফে বলা হয় এই আইন ১৭ টি প্রদেশে কার্যকর হবে ।

গতবছর মার্কিন আদালতের তরফে পঞ্চাশ বছরের পুরনো গর্ভপাতের আইন এবার বাতিল করে দেওয়া হবে। আর আইনি বৈধতা পাবে না গর্ভপাত। এই ঘটনার প্রতিবাদে সামিল হয়েছিল অনেকেই । গর্ভপাত করাতে না পেরে অসুস্থও হয়ে পড়েন বহু মহিলা। প্রশাসনের বিরুদ্ধে একজোট হয়ে মামলাও করেন তাঁরা। এহেন পরিস্থিতিতে ফের গর্ভপাত বিরোধী রায় দিল টেক্সাসের প্রাদেশিক আদালত। আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে গর্ভপাতের ওষুধ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছিল। তার শুনানিতেই বিচারক জানিয়ে দেন, মাইফপ্রিস্টন উৎপাদনের অনুমতির উপর আপাতত নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আমেরিকার ইতিহাসে এর আগে এমন কোনও ওষুধে নিষেধাজ্ঞা জারি করা হয়নি ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *