চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আর্থিক প্যাকেজের প্রশংসায় এবার রাষ্ট্র সংঘ (United Nations)। ভারত সরকারের ২০ লক্ষ কোটি টাকার এই বিশাল আর্থিক প্যাকেজকে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন রাষ্ট্র সংঘের অর্থনীতি বিশেষজ্ঞরা। রাষ্ট্র সংঘের অর্থনৈতিক পর্যবেক্ষণ শাখার (Global Economic Monitoring Branch) প্রধান হামিদ রশিদ বলছেন,”এটা (২০ হাজার কোটির প্যাকেজ ঘোষণা) অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ। ২০ লক্ষ কোটির প্যাকেজ, যা কিনা ভারতের জিডিপির ১০ শতাংশ। এটাই উন্নয়নশীল দেশগুলির মধ্যে বৃহত্তম আর্থিক প্যাকেজ। কারণ অধিকাংশ উন্নয়নশীল দেশ মোট জিডিপির ০.৫ শতাংশ থেকে এক শতাংশ প্যাকেজ ঘোষণা করছে।”
বিশ্বে ভারতের থেকে বড় প্যাকেজ ঘোষণা করেছে মাত্র দুটি দেশ। বৃহত্তম প্যাকেজ জাপানের জিডিপির ২১ শতাংশ, দ্বিতীয় বৃহত্তম অ্যামেরিকার জিডিপির ১৩ শতাংশ, তারপরই ভারত জিডিপির ১০ শতাংশ। এ প্রসঙ্গে ভারতের বড় বাজারের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন হামিদ রশিদ। তিনি বলছেন,”ভারতের আর্থিক প্যাকেজ সত্যি খুব বড়। আর ভারতের বাজারও খুব বড়। ভারতের বাজারের ক্ষমতা আছে এই প্যাকেজ কার্যকরী করার।” প্রধানমন্ত্রী প্যাকেজ ঘোষণার পর পরপর দু’দিন বেশ কিছু প্রকল্প ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শুক্রবার বিকেলে আরও একবার প্যাকেজ ঘোষণার জন্য সংবাদমাধ্যমের সম্মুখীন হবেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news