Breaking News
Home / TRENDING / করোনা আতঙ্কে দু’জনকে বেলেঘাটা আইডি-তে পাঠাল উত্তরপাড়ার হাসপাতাল

করোনা আতঙ্কে দু’জনকে বেলেঘাটা আইডি-তে পাঠাল উত্তরপাড়ার হাসপাতাল

নিজস্ব প্রতিনিধি। এবার হুগলীর উত্তরপাড়ায় করোনা ভাইরাসের (Cooronavirus) থাবা। করোনা সন্দেহে দুই রোগীকে বেলেঘাটা আইডি-তে রেফার করল উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল। রবিবার গভীর রাতে টুস্টু বাগ (৪৮) জনায়ের বাসিন্দা,সম্প্রতি মুম্বাই থেকে বাড়ী ফেরে। রাতেই জ্বর, সর্দি, কাশি নিয়ে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারদের সন্দেহ হওয়ায় বেলেঘাটা আইডি-তে পাঠানো হয়।

পরিবারের অভিযোগ অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে অস্বীকার করা হয় অসুস্থকে। তাই টুস্টুকে নিয়ে যেতে অসুবিধার সম্মুখীন হতে হয়। অন্যদিকে, হিন্দমোটরের বাসিন্দা ফাইফুল খাতুন (১৯ ) অন্তঃসত্ত্বা কানপুর থেকে হিন্দমোটরে নিজের বাড়িতে আসেন। তাঁর একদিন পর থেকেই জ্বর,কাশি, সর্দি বেশি দেরি না করেই রবিবার রাতেই উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন বাড়ির লোকজন। তাঁকেও বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠান উত্তরপাড়া হাসপাতালের চিকিৎসকেরা।রাতেই খবর পেয়ে ছুটে আসেন উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব। তিনি এসেই অ্যাম্বুলেন্সের ব্যাবস্থা করে দু’জনকেই বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *