নীল বণিক:
বিরল প্রজাতির কচ্ছপ ঘিরে চাঞ্চল্য ছড়াল মন্দারমণি সমুদ্র সৈকতে। এক মৎস্যজীবীর জালে উঠে আসে বিশালাকার কচ্ছপ টি। কচ্ছপ দেখতে মুহুর্তের মধ্যে জমা হয় বহু মানুষ। মন্দারমনির একটি খটি থেকে পাল তোলা নৌকো নিয়ে মাছ ধরতে যাওয়া জনৈক খোকন প্রধান এর জালে আটকে যায় কচ্ছপটি। অদ্ভুত দর্শন কচ্ছপ কে জাল কেটে বের করা হয়। তারপর সিন্দুর লাগিয়ে ধূপ দিয়ে পুজো করে আবার সমুদ্রের জলে ছেড়ে দেন মৎস্যজীবীরা। তার আগে কচ্ছপের সঙ্গে সেলফি ছবি তোলার তাড়াহুড়ো পড়ে যায় উপস্থিত মানুষজনের মধ্যে । দেখুন ভিডিও।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news