Breaking News
Home / TRENDING / আজ থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট

আজ থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট

নিজস্ব সংবাদদাতা :
বাস, ট্যাক্সির পর এবার ট্রাক। তবে পেট্রপণ্যের মূল্যবৃদ্ধিতে এবারের ঝঞ্ঝাট সর্বভারতীয় স্তরে। ডিজেলের দাম এবং থার্ড পার্টি ইনস্যুরেন্স প্রিমিয়ামের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে আজ থেকে শুরু হলো ট্রাক চালক এবং অপারেটরদের অনির্দিষ্টকাল দেশব্যাপী ধর্মঘট।

অল ইন্ডিয়া কনফেডারেশন অব গুডস বেহিকল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি চান্না রেড্ডি জানিয়েছেন, ‘অনির্দিষ্টকালের ধর্মঘট আজ থেকে শুরু হলো। আমাদের প্রতিবাদ ডিজেলের মূল্যবৃদ্ধির এবং থার্ড পার্টি ইনস্যুরেন্স প্রিমিয়াম বেড়ে যাওয়ার বিরুদ্ধে।’ এর ফলে দেশের প্রায় ৯০ লক্ষ ট্রাক রাস্তায় নামবে না, সারা দেশে আপাতত ৬০ শতাংশ ট্রাক চলছে না।
ডিজেল এবং সমস্ত পেট্রো-পণ্যের দাম পরিষেবা কর বা জিএসটি-র আওতায় আনার দাবি জানিয়ে ফেডারেশন অব ওয়েস্টবেঙ্গল ট্রাক অপরেটরস অ্যাসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক সজল ঘোষ বলেন, রাজ্যে ধর্মঘটে যথেষ্ট সাড়া মিলেছে, প্রায় ৩.৫ লক্ষ ট্রাক চলাচল করবে না।
এদিকে ইনস্যুরেন্স সংক্রান্ত বিষয়ে রেড্ডি জানিয়েছেন, ‘বছর বছর থার্ড পার্টি ইনস্যুরেন্স প্রিমিয়াম বাড়ানোর রীতি আজ ১৫ বছর ধরে চলে আসছে, ইনস্যুরেন্স সেক্টর অর্গলমুক্ত হওয়ার পরেও। এই ক্রমাগত বৃদ্ধি রুখতে আমরা আইআরডিএআই-এর কাছে আবেদন জানিয়েছিলাম যেন এই প্রিমিয়াম ‘ডিটেরিফ’ করে দেওয়া হয়। কিন্তু আমাদের আবেদন গ্রাহ্য হয়নি।’
বলা বাহুল্য, ট্রাক ধর্মঘটের ফলে অত্যাবশ্যক এবং পচনশীল পণ্যের সরবরাহ ব্যাহত হবে, ফলে এইসব পণ্যের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *