ওয়েব ডেস্ক:
ভোট দেওয়ার পর আঙুলের গন্ধ থেকেই দলের কর্মীরা বুঝে যাচ্ছেন, তৃণমূলে ভোট দিয়েছেন কি না। তার পর সেই অনুযায়ী দাওয়াই। বীরভূম কেন্দ্রের বিভিন্ন এলাকায় ভোটের আগে থেকেই হুমকি, শাসানি, মারধরের অভিযোগ উঠেছিল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। সব ভোট তৃণমূলের প্রতীকে পড়ছে কিনা যাচাই করতে অভিনব কৌশল প্রয়োগের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলকোটের মাজিগ্রাম অঞ্চলের বকুলিয়ার ১৩২ নম্বর বুথে।স্থানীয় সূত্রে খবর, এক শ্রেণির ভোটকর্মীদের হাত করে তৃণমূল কর্মীরা ইভিএমে দলের প্রতীকের পাশের বোতামে আতর লাগিয়ে রাখে তৃণমূলকে ভোট দিলেই সেই আতরের গন্ধ লেগে যাচ্ছে আঙুলে। এর পর কেউ ভোট দিয়ে বেরোলেই তাঁর আঙুল শুঁকে পরীক্ষা করেন তৃণমূল কর্মীরা। কারও আঙুলে গন্ধ না থাকলেই তাঁকে চিহ্নিত করে রাখা হচ্ছে বলেও অভিযোগ। যদিও শাসক দলের পক্ষ থেকে অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news