Breaking News
Home / TRENDING / অভিনব কায়দা তৃণমূলের, বুথ জ্যামের কায়দায় মনোনয়ন কেন্দ্র আটক

অভিনব কায়দা তৃণমূলের, বুথ জ্যামের কায়দায় মনোনয়ন কেন্দ্র আটক

নিজস্ব সংবাদদাতা :

শনিবার সকাল থেকে বীরভূম জেলা সদর সিউড়িতে জেলাশাসকের কার্যালয়ের আশেপাশে প্রতিটি মনোনয়ন কেন্দ্র কার্যত ঘেরাও করে নিজেদের দখলে নিয়ে নেয় তৃণমূল।
বুথ জ্যামের কায়দায় মনোনয়ন কেন্দ্রও জ্যাম করে দেয় তৃণমূলের কর্মী-সমর্থকরা। তেমনই দাবি বিরোধীদের। লাইনে দাঁড়িয়ে থাকা তৃণমূলের কর্মীদের কথা তাঁরা নাকি সকলেই শাসক দলের প্রার্থী হতে চান। বিরোধীদের অভিযোগ শাসক দল পরিকল্পনা মাফিক এই কাণ্ড ঘটিয়েছে। এদিন বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে গণ্ডগোল। আর তার জেরে প্রতি ক্ষেত্রেই বিজেপির প্রার্থীরা আক্রান্ত হয়েছে। তাই জেলার ব্লক অফিসগুলি ছাড়াও জেলার সিউড়িতে মহকুমাশাসকের দপ্তর লাগোয়া গ্রামোন্নয়ন ভবনে মনোনয়ন জমা নেওয়ার ব্যবস্থা করেছে বীরভূম জেলা প্রশাসন। কিন্তু, বিরোধীরা তাতেও মনোনয়ন জমা দিতে পারছে না বলে অভিযোগ। শনিবার সকাল থেকেই গ্রামোন্নয়ন ভবনের সামনে হাজার তিনেক মানুষের লাইন।সকলের পকেটেই নগদ টাকা ও ভোটার আইডি কার্ড। দাবি, পঞ্চায়েত ভোটে শাসকদলের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে চান তাঁরা। কিন্তু তাঁরা কেউই ভেতরে ঢুকছেন না মনোনয়ন দেওয়ার জন্য। সবাই বাইরেই দাঁড়িয়ে রয়েছেন। দিনের শেষে দেখা যায় শাসক দলের সব মনোনয়ন আগেই সম্পূর্ণ হয়ে গেছে। শনিবার যাঁরা লাইনে ছিল তাঁরা কেউই প্রার্থী হতে যাননি। বিরোধীদের অভিযোগ, পুলিশের তরফেও একবারের জন্যও বলা হয়নি মনোনয়ন কেন্দ্রের দরজার সামনে অযথা কেন ভিড় করে রয়েছেন তাঁরা! বিরোধীদের দাবি, সিউড়িতে মহকুমাশাসকের দপ্তরের সামনে যাঁরা লাইনে দাঁড়িয়েছেন, তাঁরা কেউ শাসকদলের ঘোষিত প্রার্থী নন। সবাই সাধারণকর্মী কিংবা সমর্থক। বিরোধীরা যাতে মনোনয়ন জমা দিতে না পারে, তার জন্য পরিকল্পনামাফিক তাঁদের দাঁড় করান হয়েছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *