চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
সিপিএমের মতোই অবস্থা হবে তৃণমূলের। এমনটাই ভবিষ্যৎবাণী করলেন বিজেপি (BJP) নেতা মুকুল রায় (Mukul Roy)। শুক্রবার বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কথা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়কে (Kailash Vijayvargiya) নিয়ে আরামবাগ মহকুমার গোঘাটে এসেছিলেন তিনি।
এখানেই তাঁর পুরোনো দল প্রসঙ্গে আক্ষেপের সুরে এমনটাই বললেন মুকুল। তিনি বলেন, “আরামবাগে পরিস্থিতি এমন থাকবে না। আমরা আগামী দিনের বড় বড় জয়নিংয়ের অনুষ্ঠান আমরাও করব। আমি দেখেছি আরামবাগের মানুষের উপর অত্যাচার। তাই আরামবাগের মানুষ তৈরি হয়ে আছে, আমরা দেখেছিলাম খানাকুল, পুড়শুড়া কি হয়েছিল।
আজ দশটা লোকের সঙ্গে পুলিশ নিয়ে এসে আপনারা যা খুশি বলাতে পারেন। সেটা জনমত হতে পারে না। জনমত সেটাই যেটা মানুষ, কান পাতলে যেটা শোনা যায়। ওকে জিজ্ঞাসা করুন আরামবাগে এখন কেমন পরিস্থিতি রয়েছে।”
পরে অতীতের কথা স্মরণ করিয়ে প্রাক্তন রেলমন্ত্রী বলেছেন, “আরামবাগ সিপিএম থাকতে পারেনি, অনিল বসু সাংসদ করতে পারেনি। তখন তারা ক্ষমতার দম্ভে যা খুশি করতো। আমরা তৃনমূল করতাম এই সব এলাকায় ঢুকতেই পারতাম না। এখন তৃণমূল ভারতীয় জনতা পার্টির সঙ্গে তাই করছে। জোর করে ধরে নিয়ে এসে বিজেপি কর্মীদের দিয়ে বলানো হচ্ছে, আমাকে তৃণমূল দেখছে।
এতে কোনও কৃতিত্ব নেই। মানুষের চোখের ভাষা বোঝে, তৃণমূলকে কিন্তু প্রমাদ গুনতে হবে।” তিনি আরও বলেছেন, “আমি এখানে যে জনগণের স্বতঃস্ফূর্ত তা লক্ষ্য করলাম তা মনে হচ্ছে আগামী ছয় থেকে আট মাস পর যে নির্বাচন হবে তার আগাম পূর্বাভাস। আমি এর আগে আরামবাগ, পুড়শুড়া, গোঘাট সবই দেখেছি।
এখানে আমরা কেউ প্রার্থীপদ দিতে পারিনি পঞ্চায়েত ভোটে। যখন আরামবাগকে ‘এ’ মার্ক দিয়েছিলাম তখন ভুরু কুঁচকে ছিল। আমরা কত ভোট পেয়েছিলাম সবাই দেখেছে। বিধানসভার ভোট না গুণেই তৃণমূল প্রার্থীকে জয়ী ঘোষণা করে দেওয়া হয়েছিল। দেওয়াল লিখন তৃণমূলকে পড়তে হবে। ক্ষমতায় আছি বলেই যা খুশি তাই করতে পারি না।”
প্রসঙ্গত, গত রবিবার সকালে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় হুগলি জেলার আরামবাগের গোঘাট-১ নম্বর ব্লকের সক্রিয় বিজেপি কর্মী গণেশ রায়ের দেহ।
বছর ৬০-এর গণেশকে তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা খুন করে গাছে দেহ ঝুলিয়ে রেখে গিয়েছে বলে অভিযোগ করে তাঁর পরিবারের। এদিন নিহত কর্মীর পরিবারবর্গের সঙ্গে দেখা করার পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গেও বৈঠক করেন মুকুল-কৈলাস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news